নওগাম ঘিরে ফেলেছে পুলিশ; ছবি: টুইটার থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

শ্রীনগরে কনভয়ে হামলা, ২ পুলিশ নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকা। তার মধ্যেই ফাঁক-ফোকর গলে সেখানে ঢুকে পড়ল বিচ্ছিন্নতাবাদীরা।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপত্যকা পুলিশের কনভয় লক্ষ্য করে হামলা চালায় তারা। তাতে দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয় আরও এক জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে শ্রীনগরের উপকণ্ঠে নওগাম বাইপাসের উপর তল্লাশি চালাচ্ছিল পুলিশের একটি দল। সেইসময় তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে বিচ্ছিন্নতাবাদীরা। তাতে গুরুতর জখম হন তিন পুলিশ। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় দু’জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন তৃতীয় জন।

নিহত দুই পুলিশ এবং হাসপাতালে ভর্তি রয়েছেন যিনি, তারা সকলেই আইআরপি-র ২০ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন বলে জানা গেছে। হামলার পর কাশ্মীর জোন পুলিশের তরফ থেকে টুইটারে বলা হয়, ‘‘নওগাম বাইপাসের কাছে পুলিশবাহিনীর উপর নির্বিচারে গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা। তাতে তিন জন গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে দু’জনের মৃত্যু হয়। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।’’ হামলাকারীদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।

স্বাধীনতা দিবসের আগে গোটা উপত্যকা জুড়ে সতর্কতা জারি হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। ১৫ অগস্ট সকালে যে শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে মূল অনুষ্ঠান রয়েছে, সেখানে যাওয়ার সব রাস্তায় তল্লাশি চলছে। সমস্ত গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছেন পুলিশকর্মীরা। তার মধ্যেই এই হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা