ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কঙ্গোয় সন্ত্রাসী হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটদের হামলায় ২০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : তাইওয়ানে চীনের সামরিক মহড়া

রোববার (৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৮ এপ্রিল) ইসলামিক স্টেট কঙ্গোর পূর্বাঞ্চলে একটি গ্রামে হামলার দায় স্বীকার করেছে। এ হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইসলামিক স্টেট তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।

আরও পড়ুন : রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার (৭ এপ্রিল) বেনির উপকণ্ঠে অবস্থিত মুসান্দাবা গ্রামে এই হামলার ঘটনাটি ঘটে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হওয়া এই ধরনের সহিংসতার জন্য সেনাবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ উগান্ডার সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)-কে দায়ী করে থাকে।

কঙ্গোর পূর্বাঞ্চলীয় এই গোষ্ঠীটি ইসলামিক স্টেটের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছে।

আরও পড়ুন : সশস্ত্র বন্দুক হামলায় নিহত বেড়ে ৭৪

বেনি টেরিটরির সামরিক প্রশাসক কর্নেল চার্লস ওমেওঙ্গা জানান, শুক্রবার আমরা মুসান্দাবা গ্রামে প্রায় ২০ জন মৃতকে উদ্ধার করেছি। তিনি এই প্রাণহানির জন্য এডিএফকে অভিযুক্ত করেছেন।

স্থানীয় অ্যাক্টিভিস্ট জানভিয়ের কাসেরেকা কাসাইরিও বলেন, যেখানে হামলা হয়েছে তার কাছের একটি হাসপাতালে ২২ টি মৃতদেহ পৌঁছেছে।

আরও পড়ুন : জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নর্থ কিভু অঞ্চলের সেনা মুখপাত্র অ্যান্টনি মাওয়ালুশে জানান, হামলাকারীরা সেনাবাহিনীর সাথে সংঘর্ষ এড়াতে হামলার সময় ছুরি ব্যবহার করেছে।

রয়টার্স আরও জানিয়েছে, কঙ্গোর সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান হস্তক্ষেপ সত্ত্বেও কঙ্গোর পূর্বাঞ্চল বছরের পর বছর ধরে ক্রমাগত সহিংসতার মধ্যে রয়েছে। গত শুক্রবারের ঐ প্রাণহানি ধারাবাহিক অস্থিতিশীলতারই সর্বশেষ ঘটনা।

আরও পড়ুন : সন্ত্রাসীদের হামলায় নিহত ৪৪

প্রসঙ্গত, ব্যাপক মিলিশিয়া সহিংসতা রোধ করার লক্ষ্যে কঙ্গোর সরকার ২০২১ সালে নর্থ কিভু ও ইতুরিতে অবরোধের ঘোষণা দিয়েছিল। কিন্তু হত্যাকাণ্ড ও বিদ্রোহী তৎপরতা কমার কোনও লক্ষণ দেখা যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা