ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

প্রেমে পড়তে শিক্ষার্থীদের ১ সপ্তাহের ছুটি

আন্তর্জাতিক ডেস্ক: চীনের নয়টি কলেজের শিক্ষার্থীদের এক সপ্তাহের ছুটি দেয়া হয়েছে ‘প্রেমে পড়ার’ জন্য।

আরও পড়ুন: আমাদের দক্ষ কর্মী পাঠাতে হবে

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সাতদিনে শিক্ষার্থীদের জন্য হোমওয়ার্কের মধ্যে রয়েছে ডায়েরি লেখা, ব্যক্তিগত বিকাশের ট্র্যাক রাখা এবং ভ্রমণের ভিডিও তৈরি করা।

এনবিসি নিউজ অনুসারে, কলেজগুলো পরিচালনা করে ফান মেই এডুকেশন গ্রুপ নামের একটি সংস্থা। গত ২১ মার্চ সংস্থাটি প্রেমকে ফোকাস করে বসন্তের ছুটির ঘোষণা দেয়। ছুটির সময় ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল।

ওই ৯টি কলেজের অন্যতম একটি হলো মিনইয়াং এভিয়েশন ভোকেশনাল কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠানটির ডিন লিয়াং গুহি ছুটির ব্যাপারে বলেছেন, আমাদের প্রতিষ্ঠান বসন্তের ছুটি চালু করেছে এই আশায়, শিক্ষার্থীরা প্রকৃতিকে ভালবাসতে শিখতে পারবে, জীবনকে ভালবাসবে এবং ভালোবাসা উপভোগ করবে।

আরও পড়ুন: ইতালিতে নিষিদ্ধ হচ্ছে ইংরেজি ভাষা

তিনি আরও বলেছেন, আমি আশা করি শিক্ষার্থীরা স্বচ্ছ পানি ও সবুজ পাহাড় এবং বসন্তের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবে। এটি শুধুমাত্র শিক্ষার্থীদের মানসিক বিকাশই ঘটাবে না, সঙ্গে শ্রেণিকক্ষে শিক্ষার কনটেন্ট সমৃদ্ধ ও দৃঢ় করবে।’

ছুটির কারণে যেন শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় বা শিক্ষার্থীরা পিছিয়ে না যান সে কারণে পরবর্তীতে বাড়তি ক্লাস নিয়ে সেগুলো পুষিয়ে দেয়া হবে। তবে এখন শিক্ষার্থীদের ভালোবাসায় মনযোগী হওয়ার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন: দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে

বিশেষজ্ঞদের ধারণা, চীনে জন্মহার অত্যাধিক কমে যাওয়ার কারণে এবারের ছুটির থিম দেয়া হয়েছে ভালোবাসা। দেশটির সরকার জনসংখ্যা বৃদ্ধিতে তরুণদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা