ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ন্যাটোর সঙ্গে সংঘর্ষের পরিকল্পনা নেই

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে মস্কোর সরাসরি সংঘর্ষের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সাবেক রাশিয়ান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

আরও পড়ুন : এবার বিপাকে ডয়েচে ব্যাংক

তিনি আরও বলেন, ক্রেমলিন যেকোনো সংঘাতের অবসানে আলোচনায় বসতে আগ্রহী। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ তথ্য জাননিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'ইউক্রেন যদি রাশিয়া অধিকৃত ক্রিমিয়া অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে তবে এটি অবশ্যই কিয়েভের বিরুদ্ধে যে কোনো অস্ত্র ব্যবহারের পটভূমি তৈরি করবে।'

আরও পড়ুন : পাকিস্তানে জাতীয় নির্বাচন অনিশ্চিত

বৃহস্পতিবার (২৩ মার্চ) রুশ বার্তা সংস্থা আরআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ইউক্রেন রাশিয়ার অংশ’ বলে মেদভেদেভ দাবি করেন। কিন্তু ভূ-রাজনৈতিক ও ঐতিহাসিক কারণে দেশ দুটিকে দীর্ঘকাল আলাদা বলে বিবেচনা করা হয় বলেও জানান তিনি।

মেদভেদেভ বলেন, 'আমাদের এই কাল্পনিক সীমানা মেনে নিতে হয়েছে। এই অঞ্চলটি কেবল রাশিয়ান সাম্রাজ্যের অংশ ছিল না, এটিই ছিল রাশিয়ান সাম্রাজ্য। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার অংশ মনে করে না।'

আরও পড়ুন : আমি ভীষণ খুশি

পশ্চিমা দেশগুলো ইউক্রেনে বিশেষ রাশিয়ান সামরিক অভিযান পরিচালনার বিষয়ে মস্কোর শক্ত অবস্থান বুঝতে পারেনি বলেও জানান তিনি। তাই কিছু দেশ, ব্লক ও জোটের সঙ্গে আলোচনা অর্থহীন। তারা কেবল শক্তির ভাষা বোঝে।

প্রসঙ্গত, সাংবিধানিক মেয়াদের সীমাবদ্ধতার কারণে, মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন যখন পুতিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

আরও পড়ুন : নাইজেরিয়ায় বাসে আগুন, নিহত ২৫

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ক্রমবর্ধমান যুদ্ধ-উদ্দীপক বক্তব্যের জন্য সংবাদে রয়েছেন সাবেক এই রুশ প্রেসিডেন্ট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা