স্ত্রী ও সন্তানদের সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (ফাইল ছবি)
আন্তর্জাতিক

আমি ভীষণ খুশি

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আমার সন্তানেরা আর টিকটক ব্যবহার করতে পারে না। এ জন্য আমি ভীষণ খুশি।

আরও পড়ুন: গণহত্যার স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও শেয়ারিং চীনা অ্যাপ টিকটক কানাডায় নিষিদ্ধ করার পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, কানাডা সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (২৪ মার্চ) কানাডার অটোয়াতে বাইডেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন জাস্টিন ট্রুডো। সেখানে তিনি বলেন, ‘টিকটককে ঘিরে আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের ফোনে থাকতে পারে না। এ জন্য টিকটক নিষিদ্ধ করা হয়েছে। আমার সন্তানেরা আর টিকটক ব্যবহার করতে পারবে না, এ জন্য আমি খুশি।’

আরও পড়ুন: ভারতজুড়ে আন্দোলনের প্রস্তুতি

৫১ বছর বয়সী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তিনটি সন্তান রয়েছে। এর মধ্যে দুজন কিশোর বয়সী। গত মাসে কানাডা সরকার চীনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ করেছে। তখন কানাডা সরকার এক বিবৃতিতে বলেছিল, টিকটক প্ল্যাটফর্ম আমাদের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

এদিন সংবাদ সম্মেলনে ট্রুডো আরও বলেন, আমি সত্যিই আমার সন্তানদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। এখন আমি আনন্দিত যে আমার সন্তানেরা আর টিকটক ব্যবহার করতে পারে না।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সব কৌশল ব্যর্থ

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক শুনানিতে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাও জি চিউ। শুনানিতে তাকে কঠিন তোপের মুখে পড়তে হয়েছে। চিউয়ের সন্তানেরা কেন টিকটক ব্যবহার করে না, টিকটক ব্যবহারকারীদের তথ্য চলে যাচ্ছে চীন সরকারের কাছে, বাইটড্যান্সে চিউয়ের শেয়ার রয়েছে কি না—এ রকম নানা প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে শাও জি চিউকে।

নিরাপত্তা ইস্যুসহ নানা কারণ দেখিয়ে ইতিমধ্যে কানাডা, বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, তাইওয়ান, যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ডস ও নরওয়ে টিকটক নিষিদ্ধ করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা