ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আইসিসিকে নিষিদ্ধের প্রস্তাব রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং এর যাবতীয় কার্যকলাপ রাশিয়ায় নিষিদ্ধ করার প্রস্তাব উঠেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায়। ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট হিসেবে পরিচিত দুমার স্পিকার ভিয়েচেস্লাভ ভলোদিন এ প্রস্তাব উত্থাপন করেছেন।

আরও পড়ুন : আ.লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

শনিবার (২৫ মার্চ) দুমার অধিবেশনে পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির প্রসঙ্গে ভলোদিন বলেন, রাশিয়ায় আইসিসির যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা এবং এই সংস্থাকে যারা সহায়তা ও সমর্থন করবে তাদের শাস্তির বিধান রেখে পার্লামেন্টে আইন পাস করা উচিত।

এ বিষয়ে তিনি সামাজিক মাধ্যম টেলিগ্রামে বলেন, রাশিয়ার অভ্যন্তরে আইসিসির যে কোনো কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করে আইন প্রণয়ন করা এখন জরুরি।

আরও পড়ুন : আজ ২৫ মার্চ গণহত্যা দিবস

প্রসঙ্গত, ইউক্রেনের অধিকৃত বিভিন্ন অঞ্চল থেকে ১৬০০ জনেরও বেশি শিশুকে রাশিয়ায় পাচারের অভিযোগে গত ১৮ মার্চ পুতিন ও রাশিয়ার শিশু বিষয়ক কমিশনার মারিয়া লেভোভা বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকার প্রায় ১৩ মাস আগে আন্তর্জাতিক অপরাধ আদালতে শিশু পাচারের অভিযোগ জানিয়েছিল। এ অভিযোগ আমলে নিয়েই পরোয়না জারি করে আইসিসি। এটি ছিল ইউক্রেন ইস্যুতে আইসিসির প্রথম গ্রেফতারি পরোয়ানা।

আরও পড়ুন : সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

এই পরোয়ানা জারির পর গত এক সপ্তাহ ধরে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছে রাশিয়া। ২০ মার্চ মস্কোর আদালতে আইসিসির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত সংস্থা। বৃহস্পতিবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ হুমকি দেন পুতিনকে গ্রেফতার করা হলে সেটি হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শামিল।

এরপর আইসিসিকে রাশিয়া নিষিদ্ধ ঘোষণা করতে আইন প্রণয়নের আহ্বান জানালেন দুমার স্পিকার ভিয়েচেস্লাভ ভলোদিন।

আরও পড়ুন : ভারতজুড়ে আন্দোলনের প্রস্তুতি

২০০২ সালে নেদারল্যান্ডের হেগ শহরে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তিগুলো এ আদালতকে স্বীকৃতি দেয়নি। তবে আইসিসির ১২৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত কয়েকটি দেশও রয়েছে।

ইউক্রেনও এখন পর্যন্ত আইসিসির সদস্য নয়। তবে রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর বিশেষ বিবেচনায় কিয়েভকে বিচার চাওয়ার অনুমতি দিয়েছেন আইসিসি।

খবর : রয়টার্স

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলকে লিটন দাস

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৮৯২৯ রান নিয়...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জা...

সাভারে ২৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

সাভারে পৃথক স্থানে তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা