প্রতীকী ছবি
আন্তর্জাতিক

কঙ্গোতে সন্ত্রাসী হামলা, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য-আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের একটি গ্রামে সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

রোববার (১২ মার্চ) ভোরে সন্দেহভাজন জঙ্গিরা হামলা এ হামলা চালায়। এ সময় তারা সেখানকার একটি মেডিক্যাল স্থাপনাও পুড়িয়ে দিয়েছে।

আঞ্চলিক দুই কর্মকর্তা ও একজন বাসিন্দার বরাত দিয়ে এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : ইমরানের সমাবেশে ফের ১৪৪ ধারা জারি

রয়টার্স জানায়, রোববার ভোরের দিকে দেশটির নর্থ কিভু প্রদেশের কিরিন্দেরা গ্রামে হামলার ঘটনা ঘটে। গত সপ্তাহে কিরিন্দেরা গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরের আরেকটি গ্রামে একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হন।

দেশটির সামরিক বাহিনী গত সপ্তাহের ওই হামলার জন্য মিত্র গণতান্ত্রিক বাহিনীকে (এডিএফ) দায়ী করে।

কিরিন্দেরার পাশের গ্রামের একজন বাসিন্দা এবং স্থানীয় সুশীল সমাজের একজন সদস্য রোববারের হামলার জন্যও এডিএফকে দায়ী করেছেন।

আরও পড়ুন : তুরস্কে নৌকাডুবিতে ৫ অভিবাসীর মৃত্যু

সাদামে পতঙ্গুলি নামের ওই বাসিন্দা বলেছেন, কিরিন্দেরার চারপাশে গোলাগুলির শব্দ শোনা গেছে। এডিএফ পৌঁছে গেছে। তারা একটি হাসপাতালে ওষুধ লুট করার পর আগুন ধরিয়ে দিয়েছে। একটি হোটেলেও আগুন দিয়েছে হামলাকারীরা।

তিনি বলেন, জঙ্গিরা আরও কয়েকজনকে অপহরণ করেছে। এখনও তাদের খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন : ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩

প্রসঙ্গত, কঙ্গোর পূর্বাঞ্চলে উগান্ডার সশস্ত্র গোষ্ঠী মিত্র গণতান্ত্রিক বাহিনীর (এডিএফ) ঘাঁটি রয়েছে। যারা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য প্রকাশ করেছে। ওই গোষ্ঠীর সদস্যরা প্রায়ই কঙ্গোর গ্রামে প্রাণঘাতী হামলা চালায়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা