ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়া থেকে যুদ্ধবিমান কিনছে ইরান

সান নিউজ ডেস্ক : রাশিয়া থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান এসইউ-৩৫ কিনতে যাচ্ছে ইরান।

আরও পড়ুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ প্লাটুন বিজিবি

শনিবার (১১ মার্চ) বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে দাবি করে ইরানের সম্প্রচার মাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাশিয়া থেকে ইরান উন্নত সুখোই-৩৫ (এসইউ-৩৫) যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। রাজধানী তেহরানের সাথে সম্পর্ক বৃদ্ধি করছে মস্কো।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

তবে এ চুক্তির বিষয়ে রাশিয়া কর্তৃপক্ষের কোনো বক্তব্যের মাধ্যমে নিশ্চিত করা হয়নি।

সম্প্রচার মাধ্যম আইআরআইবি বলছে, ইরানের কাছে প্রযুক্তিগতভাবে গ্রহণযোগ্য সুখোই-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তি চূড়ান্ত করেছে।

আরও পড়ুন : ওটিটিতে আসছে পাঠান

আইআরআইবি আরও জানিয়েছে, ইরান আরও কয়েকটি দেশ থেকে সামরিক বিমান কেনার বিষয়ে কথাবার্তা বলছে।

যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপের মুখে থাকা রাশিয়া ইরানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার ওপর জোর দিয়েছে।

আরও পড়ুন : মোদীর আমন্ত্রণে আসছেন পুতিন!

গত বছরের জুলাইয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সাখে দেখা করেছেন।

এর আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন : ২ মাসে ১১৫ শিশুর মৃত্যু

ইরান রাশিয়ায় ড্রোন পাঠানোর কথা স্বীকার করে জানিয়েছে, গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আগে এগুলো পাঠানো হয়েছিল। যদিও মস্কো বিষয়টি অস্বীকার করেছে।

তবে অনেক ইরানি ড্রোন ইউক্রেনে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং এগুলোর অংশবিশেষ উদ্ধারের দাবিও করেছে ইউক্রেন।

আরও পড়ুন : ইনফ্লুয়েঞ্জায় প্রথম মৃত্যু দেখল ভারত

প্রসঙ্গত, ২০১৮ সালে নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করবে বলে জানিয়েছিল দেশটি।

বর্তমানে ইরানের বিমানবাহিনীর মাত্র কয়েক ডজন যুদ্ধবিমান রয়েছে। তবে সেগুলো ১৯৭৯ সালে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের পুরাতন মডেলের।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

ফোনের অতিরিক্ত ব্যবহার! তৈরি করছে দূরত্ব

একসময় দম্পতিরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতেন। অথচ...

বাবার মৃত্যুর পর মাঠে ফিরলেন মেসি

বাবা হোর্হে মেসির মৃত্যুর এক সপ্তাহ পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা