ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

যুদ্ধের ময়দানে রুশ প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে চলমান যুদ্ধে সেনাদের মনোবল বাড়াতে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু হঠাৎ করেই ময়দানে উপস্থিত হলেন।

আরও পড়ুন : করোনা টিকা তৈরির শীর্ষ বিজ্ঞানী খুন

শনিবার (৪ মার্চ) সন্মুখ সারিতে যুদ্ধরত সেনাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে যান বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

সের্গেই শুইগু এ আকস্মিক সফরের একটি ভিডিও পরে তিনি তার অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ফ্রন্ট লাইনারদের ধন্যবাদ জানান।

ভিডিওটিতে দেখা যায়, একটি হেলিকপ্টারে করে বিধ্বস্ত ভবনের পাশে গিয়ে নামেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু। সেখানে কমান্ডারদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ শেষে দ্রুত ওই স্থান ত্যাগ করছেন।

আরও পড়ুন : পরমাণু স্থাপনায় হামলা সম্পূর্ণ বেআইনি

তিনি দক্ষিণ দোনেৎস্কে যুদ্ধরত সেনাদের অনুপ্রেরণা দিতে ওই ঝটিকা সফর করেন বলে জানা গেছে।

সামরিক দৃষ্টিকোণ থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও ইউক্রেনিয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে বেশ কিছু দিন ধরে। ধীরে ধীরে হলেও শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অগ্রসর হয়েছে রুশ বাহিনী।

আরও পড়ুন : নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

পূর্ব ইউক্রেনের বাখমুত শহর দখল নিয়ে তীব্র লড়াই চলছে এবং ইউক্রেনিয় বাহিনী সেখান থেকে পিছু হটে আসার আগে শেষবারের মতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে।

পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন, বাখমুত থেকে ইউক্রেনিয় বাহিনীর প্রত্যাহারের মঞ্চ তৈরি হয়েছে।

আরও পড়ুন : নিউইয়র্কে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৫

ইউক্রেনিয় সৈন্যরা ওই শহরের পশ্চিমে নতুন পরিখা খনন করেছে এবং তাদের অভিজাত ইউনিটগুলোকে সেখানে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা