ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

পরমাণু স্থাপনায় হামলা সম্পূর্ণ বেআইনি

আন্তর্জাতিক ডেস্ক: যে কোনো পরমাণু স্থাপনায় সামরিক হামলা সম্পূর্ণ বেআইনি বলে মন্তব্য করেছেন তেহরান সফররত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

আরও পড়ুন: সায়েন্সল্যাবের ভবনে বিস্ফোরণ, নিহত ৩

শনিবার (৪ মার্চ) তেহরানে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আমেরিকা ও ইসরাইল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা করার যে হুমকি দিয়ে আসছে, সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গ্রোসি এ মন্তব্য করেছেন। ইরনার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এ সময় পাশ্চাত্যের সঙ্গে ইরানের আস্থা সৃষ্টিতে ভূমিকা পালন করার জন্য আইএইএর প্রতি আহ্বান জানান ইসলামি।

মার্কিন সরকার সম্প্রতি ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। গত মাসে তেলআবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম নিডস বলেন, ইরানের বিরুদ্ধে ‘সব ব্যবস্থা’ নেওয়ার পথ খোলা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইলও প্রয়োজনে ‘যে কোনো কিছু’ করার অধিকার রাখে এবং আমরা তেলআবিবের পাশে রয়েছি।

আরও পড়ুন: নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

এ সম্পর্কে আইএইএর মহাপরিচালক বলেন, এ ক্ষেত্রে দুটি সম্পূর্ণ আলাদা বিষয় রয়েছে। প্রথমত পরমাণু স্থাপনাগুলোতে হামলা এখন একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে এবং এটি হয়েছে ইউক্রেনের চলমান যুদ্ধের কারণে।

দ্বিতীয়ত আইএইএ প্রকাশ্যে এসব হামলার নিন্দা জানিয়েছে। সুতরাং আমি মনে করি পরমাণু স্থাপনায় যে কোনো ধরনের সামরিক হামলা বেআইনি ও নিন্দনীয়।

আইএইএর পরিদর্শকরা ইরানের একটি পরমাণু স্থাপনায় শতকরা ৮৪ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কণা খুঁজে পেয়েছেন বলে পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তেহরান সফরে এলেন গ্রোসি। তেহরান ওই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আইএইএর মহাপরিচালক যৌথ সংবাদ সম্মেলনে আরও বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে এবং এর ফলে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনর্বহালের পথ সুগম হতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা