ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘রাক্ষুসে’ সুদের হার দেশগুলোর গলা টিপে ধরছে 

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, রাক্ষুসে সুদের হার এবং পঙ্গু করে দেওয়ার মতো জ্বালানির দাম নির্ধারণ করে দরিদ্র দেশগুলোর গলা টিপে ধরছে বিশ্বের ধনী দেশগুলো।

আরও পড়ুন : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭০

শনিবার (৪ মার্চ) বিশ্বের বঞ্চিত দেশগুলোর এক সম্মেলনে এসব কথা বলেছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, অর্থনৈতিক উন্নতি এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নতির প্রচেষ্টাকে বাধা দেওয়ার দুষ্ট চক্রে আটকে থাকা দরিদ্র দেশগুলোকে সহায়তার জন্য উন্নত দেশগুলোর বছরে ৫০০ বিলিয়ন ডলার দেওয়া উচিত।

আরও পড়ুন : শান্তিরক্ষা মিশনে গেলেন ১৪০ পুলিশ

৪৬ টি স্বল্পোন্নত দেশের (এলডিসি) শীর্ষ সম্মেলন সাধারণত প্রতি ১০ বছরে একবার অনুষ্ঠিত হয়। তবে করোনা মহামারির কারণে ২০২১ সাল থেকে দুইবার এই সম্মেলন পেছানো হয়েছে।

সম্মেলনের শুরুতেই গুতেরেস শক্তিশালী দেশগুলো দরিদ্র দেশগুলোর সাথে যে নির্মম আচরণ করে তার তীব্র সমালোচনা করেছেন।

আরও পড়ুন : দূতাবাস খোলার ঘোষণা দিল মেক্সিকো

এ সময় তিনি আরও বলেন, দরিদ্র দেশগুলো যখন সীমিত সম্পদের কারণে ক্ষুধার্ত, ঋণে ডুবে থাকে তখন অর্থনৈতিক উন্নয়ন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এখনও তারা অসম কোভিড-১৯ প্রতিক্রিয়ার ঐতিহাসিক অবিচারের সাথে লড়াই করছে।

এলডিসি দেশগুলোর দীর্ঘদিনের অভিযোগ তারা ইউরোপ এবং উত্তর আমেরিকায় কেন্দ্রীভূত কোভিড ভ্যাকসিনের ন্যায্য হিস্যা পায়নি।

আরও পড়ুন : মৃত্যুতে শীর্ষে জাপান

অ্যান্টনিও গুতেরেস বলেন, জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় যখন মূলধনের ব্যয় আকাশচুম্বী এবং প্রাপ্ত আর্থিক সহায়তা বালতিতে এক ফোটা পানির মতো। জীবাশ্ম জ্বালানির জায়ান্টরা প্রচুর মুনাফা করছে, যখন আপনাদের দেশে লাখ লাখ মানুষের খাবার জোগাড় হয় না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে তাকে যুক্তরাষ...

ইসরায়েলি নির্বাচন নিয়ে ভিন্ন সমীকরণ

আমেরিকার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্রথম পা রাখার পর থেকেই ডানপ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা