আন্তর্জাতিক

মেডিকেল ফ্লাইট বিধ্বস্ত, সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে একটি মেডিকেল ফ্লাইট বিধ্বস্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নেভাদায় প্লেন বিধ্বস্তের পর প্রাণহানির এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রোগীও রয়েছেন।

আরও পড়ুন: নেপালে উপ-প্রধানমন্ত্রীসহ ৪ জনের পদত্যাগ

রোববার (২৬ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এপি এবং মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, উত্তর নেভাদার পাহাড়ি এলাকায় গত শুক্রবার রাতে একটি বিমান দুর্ঘটনায় একজন রোগীসহ মেডিকেল ফ্লাইটে থাকা পাঁচজনই নিহত হয়েছেন।

লিয়ন কাউন্টি শেরিফের অফিস বলেছে, স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নেভাদার স্টেজকোচের কাছে বিমান দুর্ঘটনার বিষয়ে কল পায় এবং এর দুই ঘণ্টা পরে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। প্রায় আড়াই হাজার বাসিন্দার গ্রামীণ এলাকা বলে পরিচিত স্টেজকোচ জায়গাটি রেনো থেকে প্রায় ৪৫ মাইল (৭২ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে অবস্থিত।

আরও পড়ুন: প্রতিদ্বন্দ্বিতা না থাকলে বিতর্ক হতে পারে

ওয়াশিংটন পোস্ট বলছে, বিমান এবং হেলিকপ্টারে করে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করে কেয়ার ফ্লাইট। তারা বলেছে, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাইলট, একজন ফ্লাইট নার্স, একজন ফ্লাইট প্যারামেডিক, একজন রোগী এবং রোগীর পরিবারের সদস্য রয়েছেন।

রেনো গেজেট জার্নাল জানিয়েছে, সংস্থাটির প্রেসিডেন্ট এবং সিইও ব্যারি ডুপ্ল্যান্টিস স্থানীয় সময় শনিবার বিকেলে বলেছেন- দুর্ঘটনার বিষয়ে নিহত পাঁচজনের আত্মীয়দের অবহিত করা হয়েছে। ডুপ্ল্যান্টিস বলেছেন, ‘আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

লিয়ন কাউন্টির সার্জেন্ট নাথান কুপার বলেছেন, ‘এটি একটি সুন্দর পাহাড়ি অঞ্চল। তবে বিশেষ করে আবহাওয়া এখন যেভাবে চলছে, এটি খুব ভালো নয়।’

আরও পড়ুন: মেট্রোরেলের কারণে পূর্বাচলে সামান্য ক্ষতি হবে

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড স্থানীয় সময় শনিবার সকালে টুইটারে জানিয়েছে, তারা দুর্ঘটনাস্থলে তদন্তকারীদের সাত সদস্যের একটি দল পাঠাচ্ছে। এনটিএসবি রোববার একটি সংবাদ সম্মেলনে আরও তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে কেয়ার ফ্লাইট বিধ্বস্ত বিমানটিকে পিলাটাস পিসি-১২ বিমান হিসেবে চিহ্নিত করেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) রেকর্ড অনুযায়ী, বিমানটি ২০০২ সালে তৈরি করা হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা