ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

নেপালে উপ-প্রধানমন্ত্রীসহ ৪ জনের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের উপ-প্রধানমন্ত্রীসহ আরও তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পকে খুঁজছে ইরান

দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল বিরোধীদলের প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন করার পরিকল্পনা জানানোর পরই তারা এই সিদ্ধান্ত নেন। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে নেপালের বর্তমান জোট সরকার।

বলা হয়েছে, প্রতিবাদের অংশ হিসেবে উপ-প্রধানমন্ত্রী রাজেন্দ্র লিংডেন পদত্যাগ করেন। তিনি জ্বালানি ও পানিসম্পদ মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন। একই সঙ্গে নগর উন্নয়ন ও আইন বিষয়ক মন্ত্রীও পদত্যাগ করেছেন।

লিংডেন জানিয়েছেন, যে জোটের অধীনে আমরা সরকারে যোগ দিয়েছিলাম, সেই জোট আর অটুট নেই। এই সরকারে আর থাকা যথাযথ নয় বলেও জানান তিনি।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, তাদের পদত্যাগে বড় কোনো পরিবর্তন আসবে না। কারণ সংসদে দহল সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে নতুন কোনো জোট দেখা যেতে পারে।

আরও পড়ুন: ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৪

এর আগে পুষ্প কমল বলেন, তিনি বিরোধীদল নেপালি কংগ্রেস পার্টি (এনসিপি) থেকে রাম চন্দ্র পৌদেলকে প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দেবেন। জোট সরকারের শরিক দল ‘দ্য কমিউনিস্ট ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট’র (ইউএমএল) প্রার্থীর পরিবর্তে রাম চন্দ্রকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা