ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
সিন্ধু পানিবণ্টন চুক্তি

পাকিস্তানকে ভারতের নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে ‘সিন্ধু পানিবণ্টন চুক্তি’ (আইডব্লিউটি) সংশোধন করার বিষয়ে নোটিশ দিল ভারত। ইতিপূর্বে এ দুই দেশের মধ্যে বেশ কয়েক দফায় ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে। অবশেষে কড়া অবস্থানে দিল্লি।

আরও পড়ুন : নেপালের উপপ্রধানমন্ত্রী অপসারিত

বুধবার (২৫ জানুয়ারি) পাকিস্তানকে সিন্ধু পানিবণ্টন প্রকল্পের কমিশনারের মাধ্যমে এ বিষয়ে একটি নোটিশ পাঠানো হয়েছে।

দিল্লি বলেছে, ‘পাকিস্তানের একাধিক ভুল পদক্ষেপের ফলেই ‘সিন্ধু পানিবণ্টন চুক্তি’ বাস্তবায়নের ওপর বিরূপ প্রভাব পড়ছে এবং এ চুক্তি সংশোধনের জন্য নোটিশ দিতে বাধ্য হয়েছে ভারত সরকার। এ চুক্তি হওয়ার পর পানিবণ্টনে ভারত বরাবরই নরম মনোভাব দেখিয়ে এসেছে।’

আরও পড়ুন : সীমা অতিক্রম করছে যুক্তরাষ্ট্র

১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের সাথে সিন্ধু নদীর পানির ব্যবহার নিয়ে চুক্তি হয়।

সিন্ধু নদীর পানির ব্যবহার নিয়ে স্বাধীনতার পর থেকেই দু’দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক পর্যায়ে টানাপোড়েন চলছে। দীর্ঘ ৬ বছর আলাপ আলোচনার পর ১৯৬০ সালে পাকিস্তানের করাচিতে গিয়ে এ চুক্তিটি স্বাক্ষর করেন জওহরলাল নেহরু।

আরও পড়ুন : ভারতে তিন বিমান বিধ্বস্ত

দিল্লি বলেছে, ‘পারস্পরিকভাবে ভারত এ চুক্তিতে একটি মধ্যস্থতার পথ খুঁজে বের করার প্রচেষ্টা করে। কিন্তু পাকিস্তান ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত স্থায়ী সিন্ধু কমিশনের ৫টি বৈঠকের সময় বিষয়টি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অস্বীকার করেছে। আর এ কারণেই এখন ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে নোটিশ দেওয়া হয়েছে।’

পাকিস্তানকে ৯০ দিনের মধ্যে সিন্ধু পানিবণ্টন চুক্তি লঙ্ঘন সংশোধন করার জন্য আন্তঃসরকারি আলোচনায় প্রবেশের সুযোগ দেওয়াই হচ্ছে এ নোটিশের উদ্দেশ্য।

আরও পড়ুন : আগুনে ২ চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এ দুই দেশ ৯ বছরের আলোচনার পর ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ‘সিন্ধু পানিবণ্টন চুক্তি’ স্বাক্ষর করে।

তবে পাকিস্তানের পক্ষ থেকে এ চুক্তির নিয়ম-কানুনকে ক্রমাগত বৃদ্ধাঙ্গুলি অবহেলা করার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা