ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

নেপালের উপপ্রধানমন্ত্রী অপসারিত

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের নাগরিকত্ব আইন ভঙ্গ করার দায়ে দেশটির উপপ্রধানমন্ত্রী রবি লামিচানেকে সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন : নেপালের উপপ্রধানমন্ত্রী অপসারিত

শুক্রবার (২৭ জানুয়ারি) দেশটির সর্বোচ্চ আদালত এই নির্দেশ দেন বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল–জাজিরা।

আল–জাজিরার প্রতিবেদনটিতে বলা হয়, ৪৮ বছর বয়সী রবি লামিচানে নেপালের নতুন সরকারের উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুন : সীমা অতিক্রম করছে যুক্তরাষ্ট্র

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পদ থেকে অপসারিত হয়েছেন রবি লামিচানে। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।

এদিকে নেপালের সুপ্রিম কোর্ট দেশটির নাগরিকত্ব আইন ভঙ্গ করায় উপপ্রধানমন্ত্রী রবি লামিচানেকে সব ধরনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : ভারতে তিন বিমান বিধ্বস্ত

২০২২ সালের ২৬ ডিসেম্বর নেপালের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন লামিচানে। এর ঠিক মাস খানেকের মাথায় তার বিরুদ্ধে এমন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

রবি লামিচানে নেপালের এক সময়ের জনপ্রিয় টিভি উপস্থাপক ছিলেন। টেলিভিশনে সম্প্রচারিত একটি সরাসরি অনুষ্ঠান টানা ৬২ ঘণ্টা উপস্থাপনা করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছিলেন তিনি।

আরও পড়ুন : আগুনে ২ চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রবি লামিচানে। সেখানেই বসবাস করতেন। পরবর্তী সময়ে নেপালে ফিরে নিজের জনপ্রিয়তা কাজে লাগিয়ে রাজনীতিতে সক্রিয় হন।

নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা রবি লামিচানে। ২০২২ সালের জুন মাসে রাজনৈতিক এই দল গঠন করা হয়। এবারের নির্বাচনে দলটি ১৯টি আসনে জয় পেয়েছে।

আরও পড়ুন : ২৪ ঘণ্টায় যুদ্ধ থামিয়ে দেব

২০২২ সালের ডিসেম্বর মাসে নেপালে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জোট সরকার গঠন করা হয়, দলটি তাতে যোগ দেয়।

নেপালের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব পুষ্পকমল দহল প্রচণ্ড প্রধানমন্ত্রী হন। উপপ্রধানমন্ত্রী পদে বসেন রবি লামিচানে।

আরও পড়ুন : জেরুজালেমে বন্দুক হামলা, নিহত ৭

রবি লামিচানে এক সময় দেশ ছেড়ে স্থায়ী বসবাসের জন্য আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছিলেন। যদিও ২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন তিনি। পরবর্তী সময়ে দেশে ফিরে রাজনীতিতে যোগ দেন।

তবে নেপালের সুপ্রিম কোর্ট জানিয়েছে, অন্য দেশের নাগরিকত্ব ছাড়তে রবি যথাযথ প্রক্রিয়া মানেননি। দেশে ফেরার পর নেপালের নাগরিকত্বের জন্য পুনরায় আবেদন করেননি তিনি। তাই তার নেপালি নাগরিকত্বের বৈধতা নেই।

আরও পড়ুন : নাইজেরিয়ায় বোমা হামলা, নিহত ৪০

নেপাল দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না। এমন পরিস্থিতিতে রবির নির্বাচনে অংশ গ্রহণ, গুরুত্বপূর্ণ সরকারি পদে বসা বৈধ হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্ব বসতি দিবসে...

যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ

দীর্ঘ ১০ বছরের পথচলার পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়ে...

জমি বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় বোনের জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে...

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা