ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এঘটনায় নিহত বেড়ে অন্তত ৩০ জনে দাঁড়িয়েছেন। এই দুর্ঘটনায় আরও ৮০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

রোববার (৬ আগস্ট) প্রদেশের নবাবশাহ শহরের সাহারা রেলওয়ে স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, হাজারা এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, রোববার সকালের দিকে করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেসের প্রায় ১০টি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় কমপক্ষে ৩০ যাত্রী নিহত এবং ৮০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন, নিহত ৬

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, হাজারা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এসব বগির কাছে বিপুলসংখ্যক যাত্রী জড়ো হয়েছেন। এ সময় কয়েকজন যাত্রীকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়।

পাকিস্তানের লাহোরে গণমাধ্যমের সাথে আলাপকালে রেল ও বিমান চলাচল মন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, কর্তৃপক্ষকে এই দুর্ঘটনার বিষয়ে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়া আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: চীনে বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ৩০

প্রাথমিক তদন্তে ট্রেনটি স্বাভাবিক গতিতে চলছিল বলে দেখা গেছে জানিয়ে মন্ত্রী খাজা সাদ রফিক বলেন, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সুক্কুর ও নবাবশাহ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

দেশটির রেলওয়ের সুক্কুর বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মহসিন সিয়াল বলেছেন, অজ্ঞাতসংখ্যক বগি লাইনচ্যুত হয়েছে। তবে এই দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা।

মহসিন সিয়াল বলেছেন, স্থানীয়রা বলছেন পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। আবার অনেকে বলছেন আটটি বগি লাইনচ্যুত হয়েছে। কেউ কেউ ১০টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছেন।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল ভারত-পাকিস্তান

শহীদ বেনজিরাবাদ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মুহাম্মদ ইউনিস চান্দিও নবাবশাহ শহরের এই ট্রেন লাইনচ্যুত হওয়ার এই ঘটনাকে ‘বড় দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন। তবে হতাহতের সংখ্যা জানাতে রাজি হননি তিনি।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে নবাবশাহ জেলা প্রশাসককে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সূত্র: ডন, জিও নিউজ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা