ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নবাবশাহের সরহারি রেলওয়ে স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেস নামের একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪০ জন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন, নিহত ৬

রোববার (৬ আগস্ট) হাজারা এক্সপ্রেস নামের ট্রেনটির বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছে ডন অনলাইন।

ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, লাইনচ্যুত বগিগুলোর কাছে বিপুল সংখ্যক যাত্রী জড়ো হয়েছে।

আরও পড়ুন: চীনে বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ৩০

কর্তৃপক্ষকে এই ঘটনায় সতর্ক করা হয়েছে উল্লেখ করে রেল ও বিমান চলাচল বিষয়ক মন্ত্রী খাজা সাদ রফিক জানিয়েছেন, দুর্ঘটনায় ১৫ জন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

তিনি জানান, ট্রেনটি যুক্তিসঙ্গত গতিতে চলছিল বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সুক্কুর ও নবাবশাহ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল ভারত-পাকিস্তান

পাকিস্তান রেলওয়ের সুক্কুর ডিভিশনাল কমার্শিয়াল অফিসার (ডিসিও) মহসিন সিয়াল বলেন, কেউ কেউ বলছেন যে পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে, কেউ বলছে আটটি লাইনচ্যুত হয়েছে এবং কেউ বলছে ১০ টি লাইনচ্যুত হয়েছে। তাৎক্ষনিকভাবে সঠিক তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা