ফাইল ছবি
আন্তর্জাতিক

যুদ্ধের জন্য আমরা প্রস্তুত

সান নিউজ ডেস্ক: চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংঘে বলেছেন, চীনের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: মানুষের কষ্ট হচ্ছে

তাইওয়ানকে ঘিরে আমেরিকার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে এ হুশিয়ারি উচ্চারণ করলেন ফেংঘে। দ্য ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের অবকাশে প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

আরও পড়ুন: গভীর রাজনৈতিক সংকটে ব্রিটেন

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, চীন বর্তমানে কঠিন নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দেওয়া মাত্র ঝড়ের গতিতে তা পালন করবে সশস্ত্র বাহিনী।

চীনের সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং নিশ্চিতভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে বলে তিনি প্রত্যয় জানান।

আরও পড়ুন: বেড়েছে মোটা চালের দাম

এর আগে গত রোববার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে শান্তিপূর্ণভাবে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, যদি শান্তিপূর্ণ উপায়ে না হয় তা হলে প্রয়োজনে এ কাজে সামরিক শক্তি প্রয়োগ করা হবে।

চীনা প্রেসিডেন্টের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অভিযোগ করেন, ওয়াশিংটন যে সময়সীমা ধরে নিয়েছিল তার আগেই চীন বলপ্রয়োগ করে তাইওয়ান দখল করতে চায়।

আরও পড়ুন: সুদানে সংঘর্ষে নিহত ১৫০

চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করলেও আমেরিকা তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে চায়।

মার্কিন সরকার চীনকে সতর্ক করে দিয়ে বলেছে, তাইওয়ানে বলপ্রয়োগ করতে গেলে মার্কিন সামরিক শক্তির মুখোমুখি হতে হবে।

আরও পড়ুন: আবারও প্রধানমন্ত্রী হতে চান বরিস!

এ অবস্থায় চীনা প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করার ব্যাপারে বেইজিংয়ের দৃঢ়সংকল্পের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা