ইমরান খান
আন্তর্জাতিক

আগাম জামিন পেলেন ইমরান

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের জামিন আবেদন মঞ্জুর করেছেন ইসলামাবাদের হাইকোর্ট। জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: রাশিয়ায় নিহত অন্তত ১৬

সোমবার (২২ আগস্ট) সন্ত্রাসবাদের মামলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী আগাম জামিন মঞ্জুর করা হয়।

এর আগে, রোববার রাতে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হওয়ার পর সোমবার সকালের দিকে পিটিআইয়ের আইনজীবীরা আগাম জামিনের আবেদন করেছিলেন। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী শাহবাজ গিলকে গত সপ্তাহে রাষ্ট্রদ্রোহিতার এক মামলায় গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনী গিলের সাথে খারাপ আচরণ করেছে বলে অভিযোগ করেন ইমরান খান।

শনিবার ইসলামাবাদের জনসমাবেশে ভাষণ দেয়ার সময় ইমরান খান শাহবাজ গিলের সাথে করা আচরণের দায়ে দেশটির শীর্ষ এক পুলিশ কর্মকর্তা, একজন নারী ম্যাজিস্ট্রেট, পাকিস্তানের নির্বাচন কমিশন এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন।

আরও পড়ুন: জাপানের প্রধানমন্ত্রীর করোনা শনাক্ত

গত এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশজুড়ে রাজনৈতিক সভা-সমাবেশ করে আসছেন ইমরান খান। এসব সমাবেশে তিনি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন বলেও অভিযোগ করেন। এ নিয়ে দেশটির রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে, যা চরম আকার ধারণ করে রোববার রাতে ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ দমন আইনে মামলা হওয়ার পর।

এই মামলার পর পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তার নস্যাৎ করে দিতে রাজধানী ইসলামাবাদে তার বানিগালা বাসভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন শত শত নেতাকর্মী।

প্রতিবেদনে বলা হয়, পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী এবং বাবর আওয়ান সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষে আগাম জামিনের আবেদন করেন। ওই আবেদনে তলব করার সঙ্গে সঙ্গে আদালতে উপস্থিত হতে ইমরান খান প্রস্তুত আছেন বলে জানানো হয়।

আরও পড়ুন: সমকামিতা বৈধতা দেওয়া হবে

আবেদনে বলা হয়, ইমরান খানের বিরুদ্ধে অতীতে কোনও ধরনের অপরাধের রেকর্ড নেই। এছাড়া তিনি কোনও অপরাধে কখনই দোষী সাব্যস্ত হননি। তার পালিয়ে যাওয়ার অথবা আদালতে উপস্থাপিত নথিপত্র ধ্বংস করার কোনও সুযোগ নেই। জামিনের জন্য আদালতের কাছে জামানত হিসেবে অর্থ জমা দিতেও ইমরান খান প্রস্তুত আছেন।’

পরে ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মহসিন আখতার কায়ানি পিটিআই চেয়ারম্যানের আবেদনটি গ্রহণ করেন এবং তাতে কী আপত্তি তোলা হয়েছে তা জানতে চান। আওয়ান বিচারককে জানান, আবেদনটি সংশ্লিষ্ট ফোরামের কাছে যাওয়ার বিষয়ে একটি আপত্তি তোলা হয়েছে।

এই পর্যায়ে বিচারপতি কায়ানি বলেন, ইমরান খানের আবেদনে বায়োমেট্রিক্স সম্পর্কিত একটি আপত্তিও আনা হয়েছিল। শুনানি চলাকালীন আওয়ান দাবি করেন, ইমরানের বাসভবন ঘেরাও করা হয়েছে এবং … এমনকি তিনি সংশ্লিষ্ট আদালতে যেতেও পারবেন না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা