আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় প্রবল বন্যায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক :

ইন্দোনেশিয়ায় অতি বর্ষণ ও ঢলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির সুলাওয়েসি দ্বীপে এই বন্যার কারণে শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

উদ্ধার তৎপরতা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের একটি জেলায় বন্যা দেখা দেয়। দুর্যোগ প্রশমণ সংস্থার স্থানীয় কর্মকর্তারা রয়টার্সকে জানান, সোমবার প্রবল বৃষ্টিপাতের পর সাউথ সুলাউইসি প্রদেশের নর্থ লুউ জেলার নিকটবর্তী তিনটি নদীতে প্লাবন দেখা দিয়েছিল। এতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন চার হাজারের বেশি মানুষ।

নির্দিষ্টভাবে বর্ষাকালে ইন্দোনেশিয়া ঘনঘন বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগের শিকার হয়। বন উজাড়ের কারণে এই পরিস্থিতি দিন দিন আরো নাজুক হচ্ছে।

সংস্থাটির মুখপাত্র ইউসুফ লতিফ এক বিবৃতিতে জানিয়েছেন, উত্তর লুয়ু জেলায় হড়কা বান আঘাত হানার পর থেকে এখন পর্যন্ত ১৫ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধাকারী কর্মকর্তারা তাদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্রায় অর্ধশত বাড়ি আংশিক ডুবে গেছে এবং বাড়িগুলোর ছাদে ভারী কাদার স্তর জমে আছে।

গত জানুয়ারিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্মরণকালের অন্যতম ভারি বৃষ্টিপাত হয়েছিল। ওই বৃষ্টিপাতে দেখা দেওয়া হঠাৎ বন্যায় ৬৬ জনের মৃত্যু হয়েছিল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা