সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রায় ৮৩ লাখ
আন্তর্জাতিক

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রায় ৮৩ লাখ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বের প্রায় সকল দেশেই তাণ্ডব চালিয়ে যাচ্ছে করোনাভাইরাস। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ অজানা এই ভাইরাসে সংক্রমিত হচ্ছেন। মৃত্যুর সারিও প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে।

একইসঙ্গে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। শুক্রবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮২ লাখ ৭৭ হাজার ৭৪১ জন।

করোনা নিয়ে আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গোটা বিশ্বে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৬৩৯ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ লাখ ৯২ হাজার ৬৭৭ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এ দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ৯৫ হাজার ২৫ জন। মৃত্যু হয়েছে এক লাখ ৪১ হাজার ১১৮ জনের। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৭৯ হাজার ৬৩৩ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২০ লাখ ১৪ হাজার ৭৩৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৮২২ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৬৬ হাজার ৭৭৫ জন।

এদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে মোট ১০ লাখ ৫ হাজার ৬৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ২৫ হাজার ৬০৯ জনের এবং সুস্থ হয়েছেন ছয় লাখ ৩৬ হাজার ৬০২ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন সাত লাখ ৫২ হাজার ৭৯৭ জন। আর মৃত্যু হয়েছে ১১ হাজার ৯৩৭ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত এক লাখ ৯৬ হাজার ৩২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে দুই হাজার ৪৯৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৬ হাজার ৯৬৩ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

জয়ের গন্ধ পেয়েও জিততে পারল না বাংলাদেশ, রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ লড়াই

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবর চলা একমাত্র টেস্ট শ...

আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স

শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং সরকারি উদাসীনতার বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা