বেলারুশে বিক্ষোভে গ্রেপ্তার ২৫০
আন্তর্জাতিক

বেলারুশে বিক্ষোভে গ্রেপ্তার ২৫০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বেলারুশে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। এ বিক্ষোপে এ পর্যন্ত ২৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আলজাজিরার প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই বিরোধী নেতা অংশ নিতে না পারার কারণে বিক্ষোভের ঘটনা ঘটে।

সাবেক ব্যাংকার ভিক্টর ব্যাবারিকোকে গত মাসে অপরাধ মামলায় গ্রেপ্তার করা হয়। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

এছাড়া প্রযুক্তি পণ্য কোম্পানির কর্ণধার ভেলেরি টিসেপকালোর মনোনয়নপত্র বাতিল করা হয় স্বাক্ষরে মিল না থাকায়। মঙ্গলবার (১৪ জুলাই) নির্বাচন কমিশন এ ঘোষণা দেয়ার পরই রাজধানী মিনস্কের রাস্তায় কয়েকশ’ মানুষ বিক্ষোভ করেন। অন্য শহরগুলোতেও বিক্ষোভ হয়েছে। পুলিশ ২৫০ জনকে গ্রেপ্তার করে। বুধবার (১৫ জুলাই) তাদের বিরুদ্ধে অপরাধ আইনে মামলা করা হয়েছে।

ভিক্টর ব্যাবারিকো ও ভেলেরি টিসেপকালো দেশটির প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাসেনকোর প্রধান প্রতিদ্বন্ধি। ৯ আগস্ট দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

চলমান কোভি-১৯ পরিস্থিতিতে দেশটির জনগণ হতাশ। এ কারণে আলেকজান্দারের জনপ্রিয়তায় ধস নেমেছে। অন্যদিকে ভিক্টর ও ভেলেরির জনপ্রিয়তা বেড়েছে।

লুকাসেনকো ২৬ বছর ধরে দেশ শাসন করছেন। তার শাসনামল নিয়ে ভিন্নমত প্রকাশের খুবই কম সুযোগ রয়েছে।

বেলারুশে ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি দল বলেন, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত মর্যাদা হানিকর এবং নির্বাচন কমিশন গণতান্ত্রিক চেহারা হারাবে। জবাবে বুধবার লুকাসেনকো বলেন, পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ শিখতে হবে না। আপনারা গণতন্ত্র শেখানোর আভাস দিচ্ছেন, কিন্তু রাস্তায় সংঘর্ষ গণতন্ত্র নয়। আমরা কিভাবে বাঁচব, তা আঙ্গুল তুলে বলবেন না। আমরা আইনী পথেই দেশ রক্ষা করবো।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

জয়ের গন্ধ পেয়েও জিততে পারল না বাংলাদেশ, রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ লড়াই

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবর চলা একমাত্র টেস্ট শ...

আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স

শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং সরকারি উদাসীনতার বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা