আন্তর্জাতিক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ১ কোটি টাকা জরিমানা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সাড়ে ৪ লাখ সৌদি রিয়াল জরিমানা করেছে সৌদি আরব। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

বিমান সূত্রে জানা গেছে, এই ঘটনায় দায়ীদের চিহ্নিত করা ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে গত ১১ জুলাই তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

বিমানের পরিচালক প্রশাসন জিয়াউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়, ব্যবস্থাপক গ্রাউন্ড সার্ভিস (এয়ারপোর্টে সার্ভিসেস) মো. গোলাম সারওয়ারকে আহ্বায়ক করে তিন সদস্যের এই তদন্ত কমিটিকে ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-ব্যবস্থাপক প্রণব কুমার বড়ুয়া ও সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মাছুদুল হাছান।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতে তদন্ত কমিটিকে বলা হয়েছে।

জরিমানার এ ঘটনাটি ২০১৭ সালের বলে দাবি করছে বিমান কর্তৃপক্ষ। এত বছর পর কেন ঘটনাটি সামনে আসল, কেনই বা এখন তদন্ত কমিটি গঠন করা হল তা নিয়ে রহস্য দেখা দিয়েছে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা