মার্টিন কুপার
আন্তর্জাতিক

ফোন সরিয়ে জীবন উপভোগ করুন

সান নিউজ ডেস্ক: মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে জীবন উপভোগের পরামর্শ দিয়েছেন তারবিহীন যন্ত্রটির উদ্ভাবক মার্টিন কুপার। প্রথম ‘ওয়্যারলেস ফোন’ উদ্ভাবন করে গোটা বিশ্বে আলোড়ন তুলেছিলেন তিনি। বিবিসি, ডেইলি মেইল’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতুতে স্বপরিবারে প্রধানমন্ত্রী

গত শতাব্দীর সত্তরের দশকে ‘মটোরোলা ডাইনাট্যাক ৮০০০এক্স’ নামের মোবাইল ফোন দিয়ে যাত্রা শুরু হয়েছিল আজকের যুগের স্মার্টফোনের।

সেই মোবাইল ফোনের অন্যতম উদ্ভাবক মার্টিন কুপার নিজেই দিনের মাত্র ৫ শতাংশেরও কম সময় স্মার্টফোন ব্যবহার করেন বলে জানিয়েছেন। ৯৩ বছর বয়সী মার্টির কুপার বলেন, ‘জীবনকে উপভোগ করতে হলে মোবাইল ফোনের ব্যবহার কমাতে হবে।’

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যখন সঞ্চালক বলেন যে তিনি দৈনিক পাঁচ ঘণ্টা করে মোবাইলের পেছনে সময় ব্যয় করছেন তার জবাবে মার্টিন কুপার এসব কথা বলেন।

আরও পড়ুন: রেল যোগাযোগ বন্ধ

সাক্ষাৎকার গ্রহণকারী জেইন ম্যাককাবিন মার্টিন কুপারকে প্রশ্ন করেন, আমার মতো যারা দিনে পাঁচ ঘণ্টা পর্যন্ত ফোন ব্যবহার করেন, তাদের কী বলবেন?

এ সময় বিস্ময় প্রকাশ করে কুপার বলেন, সত্যিই? সত্যিই আপনি দিনে পাঁচ ঘণ্টা সময় দেন মোবাইলের পেছনে?। তারপর একগাল হেসে বলেন, জীবনটাকে একটু উপভোগ করুন।

যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা মার্টিন কুপার পরে বলেন যে, তিনি নিজেই দিনের মাত্র ৫ শতাংশেরও কম সময় স্মার্টফোন ব্যবহার করেন।

১৯৫৪ সালে মার্টিন কুপার মটোরোলার জন্য কাজ শুরু করার আগে টেলিটাইপ কর্পোরেশনে প্রথম চাকরি করেন। তিনি প্রথম একটি ফার্মের সঙ্গে পোর্টেবল পুলিশ রেডিও সিস্টেমগুলোর মধ্যে বিভিন্ন আইটেম উদ্ভাবনে অবদান রেখেছিলেন।

আরও পড়ুন: ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, গাড়ির ফোন, যেগুলো অটোমোবাইলের ব্যাটারির সঙ্গে সংযুক্ত ছিল এবং রেডিও চ্যানেলের মাধ্যমে আউটগোয়িং কল করা হতো যা খুব কমই কাজ করতো। তবে সত্তরের দশকে এটির ব্যবহার বাড়তে থাকে। তা সত্ত্বেও, মার্টিনই প্রথম ব্যক্তি যিনি বাজারে একটি পোর্টেবল ফোন সরবরাহ করেছিলেন।

উদ্ভাবক মার্টিন কুপার ১৯৭৩ সালের ৩ এপ্রিল প্রথম মোবাইলের মাধ্যমে ফোনকল করতে সক্ষম হন। সেই দিনের কথা স্মরণ করে তিনি বলেন, ‘ফোনটি আড়াই পাউন্ড ওজনের এবং ১০ ইঞ্চি লম্বা ছিল। একবার চার্জ দিয়ে ২৫ মিনিট কথা বলা যেতো। আর চার্জ হতে সময় লাগতো ১০ ঘণ্টা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা