সারাদেশ

ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

সান নিউজ ডেস্ক: নাটোরের সিংড়ায় ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও তিনযাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ও অপর দুজনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী।

আরও পড়ুন: শেষ হলো রূপসা রেলসেতুর নির্মাণ

সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ডে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইজিবাইক চালক আব্দুল আজিজ (৩০), তিনি সিংড়া উপজেলার বিয়াস গ্রামের আইনাল হকের ছেলে। অপর নিহত যাত্রী আব্দুল কুদ্দুস (৪২) একই উপজেলার পাকুরিয়া গ্রামের জফিল উদ্দিন কবিরাজের ছেলে। অন্যদিকে, আহতরা হলেন, আব্দুল কাদের (৭০), জারু (২২), কুরমান আলী (৪০)।

আরও পড়ুন: শপিং মলে বন্দুক হামলা, নিহত ৭

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইজিবাইক চালক আব্দুল আজিজ সিংড়া উপজেলার বিয়াস বাজার থেকে যাত্রী নিয়ে সিংড়া শহরে যাওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত মুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইক চালক ঘটনাস্থলেই মারা যায়। আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত যাত্রী আব্দুল কুদ্দুককে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা