সারাদেশ

মেঘনা গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ড

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

আরও পড়ুন: শেষ হলো রূপসা রেলসেতুর নির্মাণ

সোমবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে মেঘনা ইকোনমিক জোনে সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামে একটি কার্টন তৈরির কারখানায় এ আগুনের ঘটনা ঘটেছে।

কারখানার শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল ৮টার দিকে কারখানার উত্তর-পশ্চিম দিক থেকে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: জন্মদিনেই খুন এসএসসি পরীক্ষার্থী

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান,মেঘনা ইকোনমিক জোনে আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ডেমরাসহ বিভিন্ন স্টেশন থেকে ১৪টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন কিছুই বলা যাচ্ছে না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা