তুরস্কে রাশিয়ার জাহাজ আটক
আন্তর্জাতিক

তুরস্কে রাশিয়ার জাহাজ আটক


সান নিউজ ডেস্ক : একটি রাশিয়ান পণ্যবাহী জাহাজকে তুর্কি শুল্ক কর্তৃপক্ষ আটক করেছে।রাশিয়ার পতাকবাহী এই জাহাজটির নাম ঝিবেক ঝোলি। ইউক্রেনীয় বন্দর বার্দিয়ানস্ক থেকে তুরস্কের কৃষ্ণ সাগরের উপকূলে কারাসু পর্যন্ত রুটে এই জাহাজটিকে ট্র্যাক করা হয়েছে।

আরও পড়ুন : শেষ হলো রূপসা রেলসেতুর নির্মাণ

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার পতাকবাহী কার্গো এই জাহাজটি কোথা থেকে এসেছে বা কীভাবে এটিকে আটক করা হয়েছে তা এখনও পরিষ্কার নয়।

তবে দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রাশিয়া শস্য চুরি করছে বলে অভিযোগ রয়েছে। অবশ্য রাশিয়া এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

বার্দিয়ানস্ক বন্দরটি ইউক্রেনের দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে আজভ সাগরের তীরে অবস্থিত। বার্দিয়ানস্ক থেকে রুশ এই জাহাজের প্রস্থানের খবর সামাজিক যোগাযোগ অ্যাপ টেলিগ্রামে ঘোষণা করেন ইয়েভেন বালিতস্কি। তাকে সম্প্রতি দখলকৃত জাপোরিঝজিয়া অঞ্চলের গভর্নর হিসাবে নিযুক্ত করে রাশিয়া।

টেলিগ্রামে বালিতস্কি বলেন, ৭ হাজার টন শস্য ‘বন্ধুত্বপূর্ণ’ দেশে পাঠানো হবে। তিনি আরও বলেন, বন্দরটি থেকে সমুদ্রের মাইন পরিষ্কার করা হয়েছে এবং রাশিয়ার কৃষ্ণ সাগর ফ্লিট এই জাহাজগুলোর যাত্রার ‘নিরাপত্তা নিশ্চিত করবে’।

অবশ্য পরে তিনি জাহাজের পণ্য ও গন্তব্যের রেফারেন্স নিয়ে পোস্টটি এডিট করেন।

এছাড়া ইউক্রেনীয় বন্দর থেকে জাহাজের প্রস্থান সম্পর্কে একটি ভিডিও সংবাদ প্রতিবেদনও বেশ কয়েকটি ক্রেমলিন-পন্থি টেলিগ্রাম চ্যানেলে প্রচার করা হয়। সেখানে এই জাহাজটিকে একটি পোতাশ্রয়ে রাশিয়ার নৌবাহিনীর পৃথক একটি জাহাজের সাথে দেখা গিয়েছিল।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা