শিরিনকে হত্যা করেছে ইসরায়েলিরা
আন্তর্জাতিক

শিরিনকে হত্যা করেছে ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক : কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে ইসরায়েলি বাহিনী সরাসরি গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, তারা যে সকল তথ্য সংগ্রহ করেছে তাতে দেখা গেছে ওই নারী সাংবাদিককে ইসরায়েলি সেনাবাহিনী সরাসরি গুলি করে হত্যা করেছে।

আরও পড়ুন: দেশের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন

শুক্রবার (২৪ জুন) সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এই তথ্য জানান।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা (ওএইচসিএইচআর) মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘আমরা যেসব তথ্য সংগ্রহ করেছি, তাতে এ বিষয়টা স্পষ্ট যে সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহত এবং তার সহকর্মী আলি সামৌদি আহত হয়েছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে। তারা সশস্ত্র ফিলিস্তিনিদের গুলিতে হতাহত হননি।’

গত ১১ মে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর হাতে খুন হন আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ। তার মৃত্যুতে ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়। পূর্ব জেরুজালেমে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায়ও ইসরায়েলি পুলিশ হামলা চালিয়েছিল।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে ১৩৯১ মৃত্যু

ইসরায়েল জানায়, তাদের এক সেনা গুলি চালিয়েছিল। কিন্তু তারা এখনও ওই সেনার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি।

এ হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলছে আলজাজিরা কর্তৃপক্ষ।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা