বিশ্ব জুড়ে ১৩৯১ মৃত্যু
আন্তর্জাতিক

বিশ্ব জুড়ে ১৩৯১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (২৪ জুন) বিশ্বজুড়ে ১ হাজার ৩৯১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫ হাজার ১৭৪ জন। এছাড়া বিশ্বে করোনা থেকে ৪ লাখ ৩৭ হাজার ১৭৪ জন সুস্থ হয়েছেন।

আরও পড়ুন: দেশের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে এসব তথ্য জানা গেছে।

শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ২৮৫ জন। তারমধ্যে মৃত্যুবরণ করেছে ৬৩ লাখ ৪৯ হাজার ২৫২ জন। এছাড়াও আক্রান্ত হওয়ার পর সুস্থতা লাভ করেছে ৫২ কোটি ৩১ লাখ ২৪ হাজার ২৬৫ জন।

শুক্রবার (২৪ জুন) বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণে শীর্ষে ছিল জার্মানি। একদিনে দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ১৯০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ৯০ জন।

অন্যদিকে, এদিন এই রোগে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম এই দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২৪ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩২৪ জন।

আরও পড়ুন: বাংলাদেশকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা