বাংলাদেশকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র
জাতীয়

বাংলাদেশকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

সান নিউজ ডেস্ক : স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: দেশের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন

শুক্রবার (২৪ জুন) ঢাকায় অবস্থিত মা‌র্কিন দূতাবাস থে‌কে পাঠা‌নো এক বার্তায় এ অভিনন্দন জানা‌নো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়েছে, টেকসই পরিবহন অবকাঠামো তৈরি করা হলে মানুষের মধ্যে যোগাযোগ ও পণ্য পরিবহন কার্যকরীভাবে করা যায় এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও বলা হয়েছে, পদ্মা সেতু দক্ষিণ এশিয়াতে কানেক্টিভিটি প্রসারে বাংলাদেশের নেতৃত্বের এটি আরেকটি উদাহরণ। এই সেতুর মাধ্যমে বাংলাদেশে নতুন এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করবে এবং বাণিজ্য ও জীবনমানের উন্নতি করবে।

আরও পড়ুন: পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায় সারা দেশ

শনিবার (২৫ জুন) বাংলা‌দে‌শের নিজস্ব অর্থায়‌নে নির্মিত বৃহত্তম এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা