টিকটকসহ চীনা অ্যাপস বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে
আন্তর্জাতিক

টিকটকসহ চীনা অ্যাপস বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

টিকটকসহ চীনা অন্যান্য সকল অ্যাপস নিষিদ্ধ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। পলিটিকো ও ফক্স নিউজ এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সোমবার এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। তার অভিযোগ, চিনা অ্যাপগুলোতে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত থাকছে না । সম্প্রতি অ্যাপল তা হাতেনাতে ধরেও ফেলেছে। আইফোনের একটি বিশেষ ফিচার থেকে জানা যায়, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে টিকটক।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও গত শনিবার বলেন, চীনের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর রাখার সুযোগ নেই। তারা আমাদের নির্বাচন নিয়ে ও ষড়যন্ত্র করে। ফলে তাদের বয়কট এখন সময়ের ব্যাপার মাত্র।

টেকডটনেট জানায়, ইতিমধ্যেই শাওমি স্মার্ট ফোনের দুনিয়ায় এক নম্বর ব্র্যান্ড হিসেবে উঠে এসেছে। একাধিক রেটিং সংস্থা শাওমিকে পয়লা নম্বরে রেখেছে। যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছিল দু’কোটি। তা ছাড়াও ডিজিটাল দুনিয়ার অন্যত্র চীনা সংস্থাকেগুলিকে আরও এগিয়ে দিতে সাহায্য করছে আলিবাবা। যা কোনও কোনও ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকেও কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। সেজন্য যুক্তরাষ্ট্রের প্রযুক্তির বাজার থেকে চীনা অ্যাপসগুলোকে সরাতে চায় মার্কিন প্রশাসন।

দ্য ওয়াল জানায়, বিশ্বজুড়ে ৫জি ইন্টারনেট প্রযুক্তি ঢেলে সাজতে চিনা সংস্থা হুয়ায়েই বড় ভূমিকা নিচ্ছে। তা যাতে চিনা সংস্থার হাতে না থাকে সে ব্যাপারে বিভিন্ন দেশকে ইতিমধ্যেই এক জায়গায় করার উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা