যুক্তরাষ্ট্রের হাসপাতালে গোলাগুলিতে নিহত ৫
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হাসপাতালে গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে ওকলাহোমার একটি মেডিকেল সেন্টারে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় হামলাকারীসহ মোট ৫ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : জনগণ পাশে বলেই পদ্মা সেতু হয়েছে

আমেরিকার ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসা শহরের একটি মেডিকেল সেন্টারের ভেতরে স্থানীয় সময় বুধবার (১ জুন) রাইফেল ও হ্যান্ডগান নিয়ে সশস্ত্র এক ব্যক্তি হামলা চালানোর পর এই হতাহতের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২ জুন) মার্কিন পুলিশের বরাত দিয়ে এক প্রাতবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট ফ্রান্সিস হাসপাতাল ক্যাম্পাসের বাইরে তুলসার ডেপুটি পুলিশ প্রধান জোনাথন ব্রুকস সাংবাদিকদের বলেন, অভিযুক্ত বন্দুকধারীও মারা গেছেন। মূলত আত্মঘাতী আঘাতের কারণেই প্রাণ হারিয়েছেন ওই অভিযুক্ত হামলাকারী।

আরও পড়ুন : জোবায়দা রহমান আইনের দৃষ্টিতে পলাতক

ব্রুকস আরও বলেন, হামলাকারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। তার বয়স ৩৫-৪০ বছরের মধ্যে বলেও জানিয়েছেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, মেডিকেল সেন্টারে গোলাগুলির বিষয়ে ফোনকল পাওয়ার তিন মিনিট পর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এর পাঁচ মিনিট পর সেখানে হামলার শিকার কয়েকজন ব্যক্তি ও সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে যোগাযোগ করেন তারা। অভিযুক্ত বন্দুকধারীর হাতে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল।

আরও পড়ুন : সংঘাতের আগুনে জ্বালানি ঢালছে যুক্তরাষ্ট্র

শহরের মেয়র জি.টি. বাইনুম হামলার খবর পাওয়ার পরপরই ব্যবস্থা নেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন।

রয়টার্স আরও জানিয়েছে, মেডিকেল সেন্টারের নাটালি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বন্দুক হামলার এই ঘটনা ঘটে। যেখানে একটি অর্থোপেডিক সেন্টার-সহ ডাক্তারের চেম্বার রয়েছে।

আরও পড়ুন : দেশের চাল প্যাকেট করে বিক্রি নয়

শহরটির আরেক উপ-পুলিশ প্রধান এরিক ডালগ্লিশ বলেছেন, হামলায় নিহতদের মধ্যে কর্মচারী ও রোগীরাও রয়েছেন বলে মনে করছেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কানেও সর্বশেষ এই বন্দুক হামলার ঘটনা পৌঁছেছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্টকে বন্দুক হামলার বিষয়ে জানানো হয়েছে।

আরও পড়ুন : মেক্সিকোয় ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১০

এছাড়া হামলার পর বিদ্যমান পরিস্থিতিতে তুলসার রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, তুলসা শহরটি ওকলাহোমা অঙ্গরাজ্যের রাজধানী ওকলাহোমা সিটি থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার) উত্তর-পূর্বে অবিস্থিত। শহরটিতে প্রায় ৪ লাখ ১১ হাজার মানুষ বসবাস করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা