আন্তর্জাতিক

নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপার মার্কেটে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এছাড়া গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৪ লাখ

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১৪ মে) নিউইয়র্কে অঙ্গরাজ্যের বাফেলোতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে ১৮ বছর বয়সী একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, সন্দেহভাজন ওই যুবক শনিবার বিকালে ব্যস্ত সুপারমার্কেটে রাইফেল হাতে প্রবেশ করে গুলি চালানোর আগে হামলা সরাসরি প্রচার করার জন্য একটি ক্যামেরা ব্যবহার করে। অনলাইনে হামলার বিষয়ে কোনো বার্তা প্রচার করেছে কি-না তাও অনুসন্ধান করা হচ্ছে। হামলার সময় ওই যুবক কালো হেলমেট পরিহিত ছিলেন। তিনি উচ্চ ক্ষমতার একটি রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকেন।

এফবিআই-এর বাফেলো অফিসের দায়িত্বে থাকা একজন প্রতিনিধি স্টিফেন বেলঙ্গিয়া সংবাদ সম্মেলনে বলেন, এটি বিদ্বেষমূলক অপরাধ বলে ধারণা করা হচ্ছে। সহিংস হামলার ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: পি কে হালদার ভারতে গ্রেফতার

এদিকে, হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হামলার বিষয়টি অবহিত করা হয়েছে। হামলার ঘটনায় শোক প্রকাশ করে জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া শহরটির মেয়র বাইরন ব্রাউন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা