ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা
আন্তর্জাতিক

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা

আন্তর্জাতিক ডেস্ক : হুট করেই ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব কুমার দেবের পদত্যাগের পর এ পদে বসছেন মানিক সাহা।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর নাম আর কেউ মুছতে পারবে না

শনিবার ( ১৪ মে ) পরিষদীয় মিটিংয়ের পরে তার নাম ঘোষণা করেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

আর তিনি মানিক সাহাকে উত্তরীয় পরিয়ে দিতেই তুমুল হট্টোগোল শুরু হয়ে যায়। বৈঠকের মধ্যেই মন্ত্রী রামপ্রসাদ পাল এ নিয়ে আপত্তি করা শুরু করেন।

ফলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতেই কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। হঠাৎই পদত্যাগ করেছেন বিপ্লব দেব। ত্রিপুরার রাজ্যপালের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

আরও পড়ুন : পি কে হালদার ভারতে গ্রেফতার

২০১৮ সালের ৯ মার্চ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন তিনি। আর বিধানসভা ভোটের আগের বছর হঠাৎই মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দিলেন।

শোনা যাচ্ছে রাজ্যসভার সাংসদ করা হতে পারে তাকে। আবারো তিনি দলের রাজ্য সভাপতির দায়িত্বেও ফিরতে পারেন। এনিয়ে বাড়ছে জল্পনা ।

আরও পড়ুন : আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ নির্বাচিত

মানিক সাহা ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি। তিনি রাজ্যসভারও সাংসদ। এলাকায় দক্ষ সংগঠক হিসেবেও পরিচিত। দলের সংকটের দিনে তিনি শক্ত হাতে দলকে রক্ষা করেছিলেন। আর তাই তার হাতেই এবার উঠছে মুখ্যমন্ত্রীর ব্যাটন।

তবে এই চেয়ারকে ঘিরে অবশেষে দলের অন্দরের দ্বন্দ্ব এদিন প্রকাশ্যে চলে আসে বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা