ছবি: সংগৃহীত
জাতীয়

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম উপহার

জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে ৫০০ কেজি হিমসাগর আম পাঠিয়েছেন।

আরও পড়ুন : আমাদের সবুজ কমে গেছে

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০ টি কার্টন আম ত্রিপুরায় পাঠানো হয়।

স্থলবন্দরের শূন্যরেখায় উপহারের আমগুলো গ্রহণ করেন আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। তিনি প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ আমগুলো ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে পৌঁছে দেবেন।

আরও পড়ুন : সন্ধ্যায় আঘাত হানবে ‘বিপর্যয়’

উপহারের আমগুলো পাঠানোর ক্ষেত্রে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল কাস্টমস ক্লিয়ারিংসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।

আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান, প্রতিবছরই প্রধানমন্ত্রী এমন উপহার পাঠিয়ে থাকেন। এটি ২ দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই নিদর্শন। আমি আমগুলো ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। এই উপহারের মাধ্যমে ২ দেশের সম্পর্ক আরও গভীর হবে।

আরও পড়ুন : বর্জ্য থেকে বিদ্যুৎ আসবে

এ সময় স্থলবন্দরের শূন্যরেখায় উপস্থিত ছিলেন- আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মো. আল আমিন এবং সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থ...

চুরির সময় বাধায় আঙুল হারাল চোর, নিয়েও গেল দুই ফোন

ঝালকাঠির রাজাপুরে চুরি করতে গিয়ে এক চোর গৃহবধূর সাহসী প্রতিরোধের মুখে আঙুলের...

বাংলাদেশি কর্মীদের জন্য সৌদিতে বড় সুবিধা

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সুবিধার ঘোষণা দিয়েছে দেশটির মা...

রাজধানীতে অভিযানে ৪৬৬ আটক, মাদক উদ্ধার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত...

হাজার কোটি টাকার প্রকল্পেও পানি সংকটে খুলনাবাসী    

খুলনা শহরের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে প্রায় ২ হাজার ৫৫৮ কোট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা