আন্তর্জাতিক

আফগানিস্তানে রকেট হামলায় নিহত ২৩

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে রকেট হামলা কমপক্ষে ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার ২৯ জুন আফগান সরকার এবং তালেবান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো অনেকে।

এ হামলার কারণে দেশটির যুদ্ধরত পক্ষগুলো একে অন্যকে দায়ী করছে। এই এলাকার বাজারে প্রতিবেশী জেলাগুলোর কয়েকশ গ্রামবাসী ভেড়া ও ছাগল ব্যবসায়ের জন্য আসে।

হেলমান্দ গভর্নরের এক মুখপাত্র জানিয়েছেন, তালেবানদের দ্বারা চালিত বেশ কয়েকটি রকেট গবাদি পশুর বাজারের কাছাকাছি এসে পড়ে। এতে ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে শিশুরাও ছিলো বলে জানান তিনি।

এ ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ হামলায় বেসামরিক নাগরিকদের হত্যার জন্য আফগান সরকারকে দায়ী করেছে তালেবান কর্মকর্তারা। সূত্র- আল জাজিরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা