আন্তর্জাতিক

চীনা ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

টিকটক, ইউসি ব্রাউসার, হ্যালোসহ ৫৯টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করল ভারত।

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, কোটি কোটি ভারতীয় মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারকারীদের স্বার্থ সুরক্ষিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিকটক, ইউসি ব্রাউসার, হ্যালোসহ ছাড়াও এই তালিকায় রয়েছে Shareit, Likee, WeChat, Shein, Likee-এর মতো একাধিক জনপ্রিয় এবং বহুল প্রচলিত অ্যাপ।

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ভারতীয় সাইবার সুরক্ষা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপটি করা হয়েছে।

সম্প্রতি ভারত ও চীনের বর্ডার নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির কারণে চীনের বিভিন্ন ধরনের পণ্য নিষিদ্ধ করার উদ্যোগ নেয় ভারত।

তারই ধারাবাহিকতার একটি অংশ থেকে এই ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা