আন্তর্জাতিক

বিদেশি অর্থে তালেবানের যুদ্ধ চলে না: জবিউল্লাহ

ইন্টারন্যাশনাল ডেস্ক :

সম্প্রতি মার্কিন সেনাদের হত্যার বিনিময়ে তালেবানরা রাশিয়ার কাছ থেকে অর্থ সংগ্রহ করছে বলে দাবি করে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। তবে এ ধরণের খবর ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তালেবান গোষ্ঠী।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, কোনও বহিঃশক্তি বা বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থে তালেবানের যুদ্ধ চলে না।

তিনি রোববার (২৮ জুন) এক টুইটার বার্তায় লিখেছেন, 'তালেবান গত ১৯ বছর ধরে আগ্রাসী শক্তিগুলোর বিরুদ্ধে যে লড়াই করছে তা কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করে করেনি এবং হামলার লক্ষ্যবস্তু নির্ধারণের ক্ষেত্রেও কারো সাহায্যের প্রয়োজন তালেবানের নেই।'

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করে, আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনাদের হত্যা করার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে মোটা অংকের পুরস্কার পায় তালেবান।

তালেবান মুখপাত্র বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পথে বাধা সৃষ্টি করার লক্ষ্যে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, আফগান জনগণসহ পুরো বিশ্ববাসীকে তালেবান এই নিশ্চয়তা দিচ্ছে যে, তারা কারো ক্রীড়নক হিসেবে কাজ করছে না এবং দখলদার সেনাদের আফগানিস্তান থেকে বহিষ্কার করা ছাড়া অন্য কোনো লক্ষ্যেও তাদের লড়াই নয়।

তালেবান কাতার শান্তি চুক্তি মেনে চলছে দাবি করে মুজাহিদ বলেন, এই চুক্তি বাস্তবায়ন হলে আফগানিস্তানে শান্তি ফিরে আসবে। সূত্র: পার্সটুডে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা