আন্তর্জাতিক

মার্কিন টিভি বন্ধ করছে ইসরায়েল!

ইন্টারন্যাশনাল ডেস্ক :

খ্রিষ্ট ধর্ম প্রচারের অজুহাতে আমেরিকাভিত্তিক একটি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল সরকার।

তেল আবিব দাবি করছে, গড টিভির শেলানু স্টেশন থেকে এমন কিছু প্রচার করা হচ্ছে যাতে গোপন মিশন রয়েছে বলে মনে করা হচ্ছে।

রোববার (২৮ জুন) ইসরায়েলের ক্যাবল অ্যান্ড স্যাটেলাইট ব্রডকাস্টিং কাউন্সিলের চেয়ারম্যান আশের বিটন বলেন, গড টিভি আগামী সাতদিনের মধ্যে বন্ধ করে দেয়ার জন্য কর্তৃপক্ষকে গত বৃহস্পতিবার নোটিশ করা হয়েছে।

তিনি বলেন, একটি টিভি চ্যানেল ইহুদি জনগণের মধ্যে যিশুর জীবনকাহিনী প্রচারের চেষ্টা চালাচ্ছে অথচ ইসরায়েল কখনো এগুলো প্রচার করে না; এসব বিষয় গড টিভি চ্যানেলের প্রধানের জানা আছে।

বিটন আরো বলেন, টেলিভিশন চ্যানেল খ্রিস্টান জনগোষ্ঠীকে লক্ষ্য করে সম্প্রচারিত হচ্ছে কিন্তু এটা খুবই জটিল এবং স্পর্শকাতর বিষয়। ফলে যাতে কোনো রকমের স্বচ্ছতা লঙ্ঘন না হয় এজন্য টিভি চ্যানেলটি বন্ধ করে দেয়া হচ্ছে।

তিনি দাবি করেন, যখন টেলিভিশন চ্যানেলের লাইসেন্স ইস্যু করা হয় তখন তারা ধর্ম প্রচারের কথা বলেনি।

খ্রিষ্ট ধর্ম প্রচারের অজুহাতে এই প্রথম ইসরায়েল কোনো টেলিভিশন চ্যানেলকে বন্ধ করে দিচ্ছে। সূত্র: পার্সটুডে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা