আসামে, বন্যা,-ভূমিধসে, নিহত, ৪৩,
আন্তর্জাতিক

আসামে বন্যা-ভূমিধসে নিহত ৪৩

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের আসাম রাজ্যে বিরাজমান বন্যা পরিস্থিতির অবস্থা আরও অবনতি দিকে গিয়েছে। এই বন্যা ও ভূমিধসের কারণে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪৩ জন।

সোমবার (২৯ জুন) সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এখন পর্যন্ত আসামের ২৩টি জেলার ২০৭২টি গ্রামের ৯ লাখ ২৬ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেবল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জন। আর বন্যার কারণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছে আরও ২৩ জন। লাগাতার ভারী বর্ষণে ফুঁসছে ব্রহ্মপুত্র নদ। অনেক এলাকাতেই ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর চাষের জমি। নিখোঁজ বহু গৃহপালিত পশুও।

বন্যার কারণে ঘরবাড়ি ছেড়ে আসা বন্যার্তদের আশ্রয় দিতে ১৯৩টি ত্রাণ শিবির খুলেছে প্রশাসন। এসব শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে ২৭ হাজারেরও বেশি মানুষ। সূত্র: এই সময়

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা