জো বাইডেন
আন্তর্জাতিক

আমরা অপেক্ষায় আছি

সান নিউজ ডেস্ক : আমরা অপেক্ষা করছি, রাশিয়ার পরবর্তী পদক্ষেপ দেখে তারপর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের দুটি শহর থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের ঘোষণায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: কনসার্টে সরকার প্রধান !

মঙ্গলবার ( ২৯ মার্চ ) হোয়াইট হাউসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডেইলি সাবাহের এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়।।

বাইডেন বলেন, আমরা দেখব, তারা রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানো নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বজায় রাখছে কিনা।

তবে অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং মিত্ররা ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা কার্যকর রাখবে এবং ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য চলমান সামরিক সহায়তা বজায় রাখা হবে বলে জানান বাইডেন।

এদিকে তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া।

আরও পড়ুন: ভারত যাচ্ছেন মার্কিন কর্মকর্তা

ইউক্রেনের সংবাদমাধ্যম আরটিতে জানা গেছে, রাজধানী কিয়েভের চারপাশে এবং উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে তাদের সামরিক তৎপরতা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে দেবে রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এই প্রথম যুদ্ধ বন্ধে কোনো ইতিবাচক পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা