ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

অফিসে রাত কাটাচ্ছেন ২০ হাজার কর্মী

আন্তর্জাতিক ডেস্ক: সাংহাইয়ের লুজিয়াজুই ফিন্যান্সিয়াল সিটিকে সচল রাখতে লকডাউনের মধ্যেও অফিসে রাত কাটাচ্ছেন ২০ হাজারেরও বেশি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা।

সাংহাইতে লকডাউনের আগেই সোমবার ব্রোকারেজ, সম্পদ ব্যবস্থাপক এবং আর্থিক বিনিময় প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের অফিসে ডেকে পাঠায়। রাতে অফিসে ঘুমানোর জন্য তাদেরকে স্লিপিং ব্যাগ ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে। কোনো কোনো প্রতিষ্ঠান ২৪ ঘণ্টায় দু’বার পালাবদলের ব্যবস্থাও করেছে।

আরও পড়ুন: পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হুয়াংপু নদীর পূর্বে পুডংয়ের লুজিয়াজুই ফিনান্সিয়াল সিটিতে ২৮৫টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে ২০ হাজার কর্মী রয়েছে। গত বছর লুজিয়াজুই ফিন্যান্সিয়াল সিটিতে ২৯২ ট্রিলিয়নের লেনদেন হয়েছিল।

করোনার কারণে সোমবার থেকে ২ কোটি ৬০ লাখ মানুষের নগরী সাংহাইয়ে লকডাউন কার্যকর হয়েছে। এই নগরীতে চীনের সবচেয়ে বড় শেয়ারবাজার, বন্ড বাজার, ফরেন এক্সচেঞ্জ ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা