ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

ইউক্রেন থেকে বিপুল সেনা প্রত্যাহার করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশের এলাকাসহ উত্তরাঞ্চল থেকে বিপুল সংখ্যক সেনা প্রত্যাহার করবে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিন এ তথ্য জানিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের উদ্যোগে মঙ্গলবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক শুরু হয়। দুই সপ্তাহের মধ্যে দুই দেশে এটি প্রথম মুখোমুখি বৈঠক। আলোচনা শুরুর আগে এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনের প্রতি ‘যুদ্ধের এই ট্রাজেডি’ বন্ধের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত নাফতালি

আলেক্সান্ডার ফোমিন বলেছেন, ‘ইউক্রেনের নিরপেক্ষতা এবং অপারমাণবিক দেশের মর্যাদার বিষয়ে একটি চুক্তির প্রস্তুতির বিষয়ে আলোচনা বাস্তব অবস্থায় এসেছে ... একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমূলভাবে... কিয়েভ ও চেরনিগিভখ এলাকায় সামরিক তৎপরতা হ্রাস করা।’

রাশিয়ার প্রধান মধ্যস্থতাকারী ভ্লাদিমির মেদিনস্কি বলেন, বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছে। ইউক্রেনের প্রস্তাবগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে উপস্থাপন করা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা