আন্তর্জাতিক

ফিলিপাইনে আগ্নেয়গিরির অগ্নুৎপাত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের একটি আগ্নেয়গিরি থেকে ছাই ও ধোঁয়া নির্গত হতে দেখে আশেপাশের এলাকাগুলো থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (২৬ মার্চ) ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলোজি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনের স্লাভুতিচ রাশিয়ার দখলে

সংস্থাটি জানিয়েছে, তাল নামের আগ্নেয়গিরিটি রাজধানী ম্যানিলার দক্ষিণে একটি হ্রদে অবস্থিত। স্থানীয় সময় শনিবার আগ্নেয়গিরি থেকে ‘স্বল্প মেয়াদী’ অগ্নুৎপাত হয়েছিল। তবে আরও অগ্নুৎপাতের আশঙ্কা রয়েছে। বিপজ্জনক মাত্রায় দ্রুত গতিশীল গ্যাস, ছাই ও আবর্জনা প্রবাহের পাশাপাশি সুনামি হতে পারে। এই পরিস্থিতিতে হ্রদের আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া প্রয়োজন।

আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র কেলভিন জন রেইস জানিয়েছেন, ৫টি গ্রামের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে অতি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মানুষের প্রবেশ ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা