আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের সাফ জবাব

আন্তর্জাতিক ডেস্ক :

সম্প্রতি পাকিস্তান সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মার্কিন সরকার যে ‘বিদ্বেষী’ প্রতিবেদন দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সন্ত্রাস বিরোধী যুদ্ধে দেশটির ভূমিকাকে উপেক্ষায় করায় দুঃখ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদের মূলোৎপাটন না করা পর্যন্ত জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি সম্প্রতি জানিয়েছিলেন, তার দেশ বিগত তিন বছরের অভিযানে অন্তত এক হাজার সন্ত্রাসীকে হত্যা অথবা বন্দি করেছে।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রকাশিত এক প্রতিবেদনে বলে, পাকিস্তান এখনো সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্য হয়ে রয়েছে এবং উগ্র জঙ্গিরা দেশটি থেকে ভারত ও আফগানিস্তানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, আমেরিকা পাকিস্তানকে এমন সময় সন্ত্রাসীদের অভয়ারণ্য বলেছে যখন মার্কিন সরকার উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের পৃষ্ঠপোষকতা করছে।

অন্যদিকে ইসলামাবাদ নিজে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একের পর এক হামলার শিকার হচ্ছে। পাকিস্তান তিন বছর আগে দেশটির সর্বত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপকভিত্তিক অভিযান শুরু করে যার সমাপ্তি এখনো ঘোষণা করা হয়নি। সূত্র: পার্সটুডে

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

সিরাজদীখানে ৬ বছরের শিশুকে হত্যা, বাবা গুরুতর জখম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে তওবা (৬) নামে এক শিশুকে হ...

সিনেমায় নিতে কাউকে অনুরোধ করেননি বাবা: সারা আলী খান

বলিউডে স্বজনপ্রীতি বা নেপোটিজম বিতর্ক দীর্ঘদিনের। বিশেষ করে তারকা পরিবারের সন...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা