আক্রান্ত রোগীর মস্তিষ্কের ক্ষতি করতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস
আন্তর্জাতিক

করোনায় মস্তিষ্কের ক্ষতি হয়!

আন্তর্জাতিক ডেস্ক:

আক্রান্ত রোগীর মস্তিষ্কের ক্ষতি করতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস। বৃহস্পতিবার ল্যানসেট সাইকেট্রি জার্নালে প্রকাশিত একটি প্রারম্ভিক গবেষণায় এমনটি বলা হয়েছে।

গবেষণাটি যুক্তরাজ্যের ১২৫টি করোনা আক্রান্ত রোগীর ওপর চালানো হয়, যাদের বেশীরভাগের বয়স ছিল ৬০ বছরের বেশি। এই রোগীদের মধ্যে ৭৭ জনই ব্রেন স্ট্রোকে আক্রান্ত ছিলেন।

এছাড়া আরো ৩৯ জন রোগী পাওয়া যায় যাদের ব্যবহারে পরিবর্তন এসেছে এবং মানসিক সমস্যায় ভুগছেন।

করোনায় স্নায়বিক রোগের দিকটি নিয়ে এই গবেষণাতেই প্রথম বিস্তারিত বলা হয়েছে, এমনটাই দাবি করছেন সংশ্লিষ্ট গবেষকরা। তবে কেন করোনা মস্তিষ্কের ক্ষতি করে আর কিভাবে এর চিকিৎসা করা যায় সেটি জানার জন্য আরও গবেষণার প্রয়োজন বলে জানান তারা।

গবেষণায় বলা হয়, মস্তিষ্কের ক্ষতির কারণে রোগী স্ট্রোক, প্রদাহের এবং মানসিক সমস্যায় ভুগতে পারেন। জানা গেছে, এপ্রিলের ২ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত গবেষণার জন্য তথ্য সংগ্রহ করা হয়। এদের মধ্যে অধিকাংশ রোগী করোনার কারণে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।

এই গবেষণা দলের সদস্য লন্ডনের একটি ইউনিভার্সিটি কলেজের প্রফেসার সারাহ পেট বলেন, এটি হলো হাসপাতালে ভর্তি করোনা রোগীদের মস্তিস্ক সম্পর্কিত জটিলতার একটি স্ন্যাপশট।

গবেষণা দলের আরেক সদস্য লিভারপুল ইউনিভার্সিটির অধ্যক্ষ বেনেডিক্ট মাইকেল বলেন, গুরুতর রোগীদের নিয়ে গবেষণাটি চালানো হয়েছে। মস্তিষ্কের ক্ষতি কেন হচ্ছে সেটি জানার জন্য আরও গবেষণার প্রয়োজন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা