আন্তর্জাতিক

বজ্রাঘাতে একদিনেই শতাধিক প্রাণহানি!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের বিহার ও উত্তর প্রদেশে একদিনে বজ্রাঘাতে ১০৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিহারে ৮৩ জন ও উত্তর প্রদেশে ২০ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আশঙ্কা করা হচ্ছে, আরও কয়েকজনের মৃত্যু খবর হয়ত জানা যায়নি। জার্মান সংবাদমাধম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।

সিনিয়র দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা অভিনাশ কুমার জানিয়েছেন, উত্তর-পূর্বের রাজ্য বিহারে ৮৩ জনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে। যা গত কয়েক বছরের মধ্যে বজ্রাঘাতে একদিনে সর্বাধিক মৃত্যু। এর আগে ২০১৫ ও ২০১৭ সালে বজ্রাঘাতে একদিনে সর্বোচ্চ ৫০ জনের মৃত্যু হয়েছিল।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী দিনগুলোতে আরও ঝড় হবে। কর্মকর্তারা স্থানীয়দের সতর্ক ও ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

বজ্রাঘাতে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, ২০১৮ সালে ভারতে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ২ হাজার ৩০০ জনের বেশি মানুষের। ২০০৫ সালের পর থেকে প্রতি বছর অন্তত ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ভারতে বজ্রাঘাতে অধিক সংখ্যক মৃত্যুর জন্য বিশ্বের অন্যান্য স্থানের তুলনায় দেশটিতে বাইরে কাজ করাকে একটি কারণ হিসেবে মনে করা হয়।

২০১৮ সালে দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে মাত্র ১৩ ঘণ্টায় ৩৬ হাজার ৭৪৯ টি বজ্রাঘাত হয়েছিল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা