আন্তর্জাতিক

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে

সান নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ এরই মধ্যে শুরু হয়ে গেছে ।

আরও পড়ুন: পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বললেন বাইডেন

বুধবার (১৬ মার্চ) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়।

রাশিয়ার সঙ্গে সংলাপ নিয়ে জেলেনস্কি বলেন, ধীরে ধীরে কঠিন হচ্ছে শান্তি আলোচনার পথ।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা এটি ৮০ বছর আগে দেখেছি, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। কেউ ভবিষ্যদ্বাণী করতে পারবে না, কখন আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হবে।

এছাড়াও প্রাত্যহিক রাত্রীকালীন ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পৃথিবীকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিতেই হবে যে, রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে।

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি ইউক্রেনের জন্য আরও অস্ত্র সরবরাহ এবং নো-ফ্লাই জোন বাস্তবায়নের তাগিদ দেন জেলেনস্কি।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এদিকে প্রথমবারের মতো পুতিনকে যুদ্ধাপরাধী বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে তীব্র সমালোচনা করেছে মস্কো।

পশ্চিমাদের আহ্বানে আজ এক জরুরি বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দুদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে তুরস্ক। মস্কোর পর, আজ কিয়েভে যাবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: বিশ্বে করোনায় আরও পাঁচ হাজার মৃত্যু

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। এ অভিযানে এ পর্যন্ত দেশটিতে ৬৩৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েন। নিহতের তালিকায় ৯০ জন শিশু রয়েছে। এছাড়া আরও শতাধিক শিশু গুরুতর আহত হয়েছে। হামলার মুখে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়েছে পালিয়েছেন প্রায় ২৮ লাখ ইউক্রেনীয়। তারা পাশের দেশ পোল্যান্ড, রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা