ইউরোপ সফরে যাচ্ছেন বাইডেন
আন্তর্জাতিক

ইউরোপ সফরে যাচ্ছেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে ক্রমেই হামলার মাত্রা বাড়াচ্ছে রাশিয়া। আরো ভয়ানক হচ্ছে পরিস্থিতি। রাজধানী কিয়েভের দিকে দ্রুত এগোচ্ছে পুতিনের দুর্দমনীয় বাহিনী। এমন পরিস্থিতিতে ইউরোপে ন্যাটো জোটের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন:স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেন পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জরুরি বৈঠকে বসতে চলেছে ‘নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’ (ন্যাটো)। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হতে চলা ওই বৈঠকে যোগ দিয়ে আগামী সপ্তাহেই ইউরোপ সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

চলতি মার্চের ২৩ তারিখ হতে চলা ওই বৈঠকে রাশিয়াকে থামাতে সামরিক পদক্ষেপ নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ন্যাটো জোটের অন্যতম সদস্য পোল্যান্ডেও যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন, ন্যাটো ও ইউরোপের অন্য সহযোগী দেশগুলোর সাথে ইউক্রেন নিয়ে ক্রমাগত আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে তিনি বাইডেনের সফর নিয়ে কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন:হোসেনি দালানে বোমা হামলায় ২ জনের কারাদণ্ড

সম্প্রতি ন্যাটোর কাছে আবারো ‘নো ফ্লাই জোনে’ র অনুরোধ জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি।

আরও পড়ুন:এখন ইউক্রেনের রাজধানীর নিয়ন্ত্রণ নেব

সোমবার ( ১৪ মার্চ) ফের ভারচুয়ালি বিশ্বের উদ্দেশে বার্তা দেন জেলেনস্কি। আপাতত রুশ আগ্রাসন ঠেকানো গেলেও পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছে সেই ইঙ্গিত ছিল অসহায় ওই রাষ্ট্রনায়কের গলায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা