ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

রাশিয়া শিগগিরই আপস করবে

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাস করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আপস করবেন। তিনি হামলা থেকে সরে আসবেন। ইউক্রেনের প্রতিরোধের মুখে পুতিন আপস করবেন বলে আশাবাদী জেলেনস্কি।

আরও পড়ুন: ইউক্রেনকে আত্মসমর্পণ করার আহ্বান

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এ কথা বলেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেলেনস্কি বলেছেন, আমার বিশ্বাস তিনি আপস করবেন। আমরা শক্তিকে কম নই দেখে তিনি হামলা থেকে সরে দাঁড়াবেন।

কীভাবে যুদ্ধ বন্ধ হতে পারে-এমন প্রশ্নে তিনি বলেন, একমাত্র আলোচনাই পারে এ যুদ্ধ থামাতে।

জেলেনস্কি আরও বলেন, পুতিনকে কোনোভাবেই তিনি বিশ্বাস করেন না। আমি শুধু আমার পরিবারকে বিশ্বাস করি।

ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয় পুতিনের প্রতি তার কোনো বার্তা আছে কিনা? তখন জেলেনস্কি বলেন, যুদ্ধ বন্ধ করুন। আলোচনা শুরু করুন। এতটুকুই।

আরও পড়ুন: বিশ্বের রোল মডেল বাংলাদেশ

এদিকে, প্রথমবারের মতো আলোচনায় বসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। তুরস্কের আঙ্কারায় বহুল প্রতীক্ষিত এ বৈঠকটি হয়। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স’র প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বৈঠকে কোনো ফলাফল আসেনি। কারণ রাশিয়া ইউক্রেনকে আত্মসমর্পণ করতে আহ্বান জানিয়েছে। যা ইউক্রেন কখনো মেনে নেবে না।

আরও পড়ুন: ঢাকার জ্যামে ক্রিকেট (ভিডিও)

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা